বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের ‘পানি অস্ত্র’ ব্যবহারের হুমকিতেই কি পিছিয়ে গেলেন ট্রাম্প *** উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি *** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’ *** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

কবিতা: হঠাৎ দেখা, আবার -খোকন কুমার রায়

সাহিত্য প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৫৭ অপরাহ্ন, ২০শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

হঠাৎ দেখা, আবার

– খোকন কুমার রায় 

হঠাৎ করে কেন আসলে আবার

ফিরেও দেখনি সময় চলে যাবার

পাথর হয়ে দাঁড়িয়ে দেখেছি শুধু 

হয়নি সাহস তোমাকে থামাবার!

ভাবিনি কখনো ফের হবে দেখা

ভালোই ছিলাম শূন্যে একা একা

সময় ছিলো না জানি কখনো 

এই আমাকে নিয়ে ভাববার!

হঠাৎ কেন আমায় জাগালে

নিমগ্ন ছিলাম ছিন্ন স্বপ্নজালে

ভুলতে চাওয়া সব নষ্ট সময়

কেন  হৃদয়ে বিছালে আবার!

আমি এখন শুধু আমার আমি

জেনো, যখন তখন কাঁদতে জানি

সাদা কালোয় বেশ আছি ভালো 

ধূসর স্বপ্ন, নেই ভাবনা, রঙীন হবার!


আরো পড়ুন: কবিতা: “মন গোডা” (ময়মনসিংহ) – খোকন কুমার রায়


কবিতা খোকন কুমার রায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250